News Bangla 24 BD | মুন্সিগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১ - News Bangla 24 BD
News Head
 ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’

মুন্সিগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১


মুন্সিগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ‘শীর্ষ সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার ভোররাতে শহরের বৈখর এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা গটে।

পুলিশের ভাষ্য, বন্দুকযুদ্ধের স্থান থেকে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম শাহজালাল মিজি (২৮)। তার বাড়ি শহরের দক্ষিণ কোর্টগাঁও এলাকায়।

পুলিশ বলছে, শাহজালাল মুন্সিগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ছিলেন। তার বিরুদ্ধে ২২টি মামলা আছে। মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের ভাষ্য, শাহজালাল পলাতক ছিলেন। গতকাল রোববার বিকেলে তাকে শহর থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী তাকে সঙ্গে নিয়ে বৈখর এলাকায় অস্ত্র উদ্ধার করতে যায় পুলিশ। সেখানে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা শাহজালালকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে শাহজালালের লাশ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, দুটি চায়নিজ কুড়ালসহ বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ