News Bangla 24 BD | ঝিনাইদহের সঞ্জিবান অবশেষে ভারতে ২ বছর কারাভোগ শেষে দেশে ফিরল - News Bangla 24 BD
News Head
 ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’

ঝিনাইদহের সঞ্জিবান অবশেষে ভারতে ২ বছর কারাভোগ শেষে দেশে ফিরল


ঝিনাইদহ প্রতিনিধি :
প্রায় দুই বছর কারাভোগ শেষে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর চেকপোষ্ট সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে সঞ্জিবান বিশ্বাস (১৯) নামে এক কিশোর নিজ দেশের আপন ঠিকানায় ফিরল। সে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার তেঘরি গ্রামের সোনাতন বিশ্বাসের ছেলে। সোমবার বেলা ১২ টার দিকে সীমান্তের ৭৬ নং মেইন পিলারের কাছে অনুষ্ঠিত পতাকা বৈঠকে ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র কাছে তাকে হস্তান্তর করেন।

বৈঠক থেকে ফিরে দামুড়হুদা মডেল থানার এসআই আ.বাকী জানান, ২০১৫ সালের ১১ জুন দামুড়হুদার মুন্সিপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল সঞ্জীবন বিশ^াস। সীমান্ত পার হয়ে সে পশ্চিমবঙ্গের কেষ্টগঞ্জ এলাকা থেকে থানা পুলিশ তাকে আটক করে।

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের দায়ে আদালতের মাধ্যমে কৃষ্ণনগর জেসিএল শিশুসদন কারাগারে পাঠানো হয়। সেখানেই ২১ মাস বন্দী ছিল সে। কারাভোগ শেষ হলে সকল প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার দুপুর সাড়ে ১২ টায় চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক শেষে সঞ্জীবনকে হস্তান্তর করে বিএসএফ।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফ’র গেঁদে কোম্পানী কমান্ডার দীপক কুমার বিজিবির দর্শনা চেকপোস্ট কমান্ডার ইকবাল হোসেন, দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ এস আই শেখ মাহবুব, গেঁদে ইমিগ্রেশন অফিসার তরুন সরকার, দামুড়হুদা মডেল থানার এসআই আব্দুল বাকী প্রমুখ।

সঞ্জীবনের বাবা সনাতন বিশ^াস জানান, তার ছেলে মায়ের উপর রাগ করে বাড়ী থেকে বের হয়ে আসে। এরপর আর তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। পরে জানতে পারি সে ভারতের কারাগারে আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ