ময়মনসিংহে উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহম্মেদ তায়েবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে গৌরীপুর উপজেলা পরিষদের পাশের দোকান থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তায়েবুর জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহমেদ জানান, গতকাল দিবাগত রাত পৌনে ১২টার দিকে গৌরীপুর উপজেলা পরিষদের পাশের দোকান থেকে তায়েবুরকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরো জনায়, চেয়ারম্যান তায়েবুরের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে একাধিক মামলা রয়েছে ময়মনসিংহের গৌরীপুর ও নেত্রকোনার পূর্বধলা থানায়। পূর্বধলা থানার একটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাঁকে আদালতে হাজির করা হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে
চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল
ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 