আশুলিয়ায় দুর্বৃত্তের হামলায় নিহত ১
আশুলিয়ায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। বুধবার ভোররাত চারটার দিকে আশুলিয়ার বাংলাবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম বাবুল হোসেন (৩০)। আহত তিনজন হলেন মাহবুবুর রহমান, তার স্ত্রী আসমা বেগম ও তাদের কিশোরী মেয়ে মেহরুন। এই পরিবারটির স্বজন নিহত বাবুল।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, ভোররাতে মাহবুবুরের টিনশেড বাসায় রাসেল নামের এক তরুণ ঢুকে পড়েন। তিনি মাহবুবুরের প্রতিবেশী। তাকে দেখে ফেলেন বাবুল। এ সময় রাসেল ধারালো অস্ত্র দিয়ে বাবুলসহ অন্যদের আঘাত করেন। এতে চারজন আহত হন। রাসেল পালিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে বাবুল মারা যান। পুলিশ জানায়, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাসেলের বাবা ও মাকে আটক করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে
চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল
ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 