News Bangla 24 BD | এমসি কলেজের সেই ৬ অস্ত্রধারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা - News Bangla 24 BD
News Head
 ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’

এমসি কলেজের সেই ৬ অস্ত্রধারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


সিলেটের এমসি কলেজের সেই ৬ অস্ত্রধারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার বিকেলে আদালতের নির্দেশে পুলিশের দাখিল করা তদন্ত প্রতিবেদনের শুনানি শেষে মুখ্য মহানগর হাকিম মো. সাইফুজ্জামান হিরো এ গ্রেপ্তারি পরোয়ানা করেন।
গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ৬ জন হচ্ছেন- মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরবাগ গ্রামের বাসিন্দা সৌরভ আচার্য (২৬), সিলেট মহানগর পুলিশের শাহপরান থানা এলাকার সাদিপুরের তারেক আহমদ (২৩), সুনামগঞ্জের দিরাইয়ের নগদীপুরের মো. রবিউল হাসান (২২), দক্ষিণ সুরমার মোগলাবাজারের দাউদপুরের আলতাফ হোসেন মুরাদ (২৩), কানাইঘাট উপজেলার ফকিরেরগাঁওয়ের আপন (২৩) ও নগরীর মিরাপাড়ার সালমান অপু ওরফে শামছুল ইসলাম অপু (২৪)। ৬জনই এমসি কলেজের ছাত্র ও ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।
আদালতের এপিপি এডভোকেট মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আগামি ২৬ ফেব্রুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা তামিল বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত। পাশাপাশি এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা নথিভুক্ত করার নির্দেশও দিয়েছেন আদালত।
ছাত্রদলের এমসি কলেজ শাখার আহ্বায়ক কমিটি হওয়ায় গত ৩০ জানুয়ারি নবগঠিত কমিটিকে নিয়ে কলেজ ক্যাম্পাসে আনন্দ মিছিল করার সময় ছাত্রলীগের একটি পক্ষ প্রকাশ্যে দা, রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উঁচিয়ে ছাত্রদলকে ধাওয়া করে ক্যাম্পাস ছাড়া করে। পরদিন বিভিন্ন সংবাদমাধ্যমে সচিত্র প্রতিবেদন ছাপা হলে মুখ্য মহানগর হাকিম মো. সাইফুজ্জামান হিরো ফৌজধারী কার্যবিধির (কোড অব ক্রিমিনাল প্রসিডিউর) ১৮৮৯-এর ২৫ ধারার ক্ষমতাবলে এক আদেশে ধাওয়াকারীদের চিহ্নিত করে তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দাখিল করতে মহানগর পুলিশকে নির্দেশ দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ