রাতে জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী
৫৩তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল থেকে এ সম্মেলন শুরু হবে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন জানান, প্রধানমন্ত্রী আজ রাত ৯টা ৪৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে জার্মানি যাবেন।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী গত বুধবার প্রধানমন্ত্রীর এই সফর সম্পর্কে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, বর্তমান বিশ্বের নিরাপত্তা নিয়ে আলোচনায় ‘বেস্ট থিঙ্ক ট্যাঙ্ক কনফারেন্স’ হিসেবে বিবেচিত এই সম্মেলনে বিশ্বের ২০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণ যোগ দেবেন।
সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। সম্মেলনে কয়েকটি দেশের রাষ্ট্র অথবা সরকার প্রধান প্রতিনিধিত্ব করবেন এবং ন্যাটো, ইইউ, গ্রিনপিচ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সম্মেলনে যোগ দেবে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন অধিবেশনের পাশাপাশি জলবায়ুসহ বিশেষ ইভেন্টে যোগ দেবেন। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে বৈঠক বিষয়ে মন্ত্রী বলেন, ১৮ ফেব্রুয়ারি মিউনিখে এই বৈঠকে দুই নেতা বাণিজ্য এবং বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, ইউরোপে বর্তমান উদ্বাস্তু ও অভিবাসন সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। প্রধানমন্ত্রী ১৯ ফেব্রুয়ারি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে
চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল
ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 