এসএসসি পরীক্ষার্থীবাহী বাস খাদে, আহত ১৫
কক্সবাজারের চকরিয়া উপজেলায় এসএসসি পরীক্ষার্থীবাহী একটি বাস খাদে পড়ে ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার পশ্চিম বড় বেওলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চকরিয়া থানার ওসি তদন্ত কামরুল আযম জানান, বাসটি এসএসসি দাখিল পরীক্ষার্থীদের নিয়ে মহসনিয়া মাদ্রাসা থেকে সাহারবিল আনোয়ারউল-উলুম কামিল মাদ্রাসায় যাচ্ছিল। বাসটিতে মইনুদ্দিন নামে একজন শিক্ষকসহ ৫৪ জন পরীক্ষার্থী ছিলেন। ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানান ওসি।
চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ড. আবদুল সালাম জানান, সকালে ১৫ জন দাখিল পরীক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের সবাইকে চিকিৎসা দেয়া হয়েছে। এরমধ্যে একজন ছাড়া বাকি সবাই কেন্দ্রে পরীক্ষায় দিতে গিয়েছে বলে জানান তিনি।

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে
চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল
ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 