News Bangla 24 BD | গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহি নিহত: ১ - News Bangla 24 BD
News Head
 ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহি নিহত: ১


রওশন আরা নুপুর :
গাজীপুর সিটিকপোর্রেশন এলাকার মারিয়ালী প্রেসিডেন্স বাড়ী রোডের মাথায় ইটের খুয়া বাহী ট্রাকের চাপায় রহিজ উদ্দিন নামে এক ব্যাক্তি নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২.৩০ ঘটিকার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রহিজ উদ্দিন (৩৫) গাজীপুর সিটিকপোর্রেশন এলাকার দক্ষিন সালনার মৃত হরমুজ আলীর ছেলে।
দুর্ঘটনার পরে স্থানীয় লোকজন ঘাতক ট্রাক ও ড্রাইভারকে আটক করে। ট্রাকের রেজি নং ঢাকা মেট্রো ট-১১-১৮৬৬। ঘাতক ট্রাকের ড্রাইভার গাজীপুর সিটি কপোর্রেশন এলাকার কড্ডা ইসলামপুর এলাকার মোঃ রনি।
স্থানীয় ফজলুল হক বাদল জানান, মটর সাইকেল ইটের খুয়া ভর্তি ট্রাক অভাটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মটর সাইকেল আরোহি মারা যায়।
স্থানীয় নেছার উদ্দিন জানান, মটর সাইকেল অভারটেক করার সময় পথচারী একটি মেয়েকে বাঁচাতে গিয়ে এ দৃঘর্টনা ঘটে।
জয়দেবপুর থানার এস আই মোঃ আজিজুল হক জানান, দুপুরে ওই ব্যক্তি জয়দেবপুর থেকে মটর সাইকেল যোগে নিজ বাড়িতে যাচ্ছিল। পথে মারিয়ালীর প্রেসিডেন্স বাড়ী রোডের সামনে পৌছালে ঘাতক ট্রাক তাকে চাঁপা দেয়। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রহিজ উদ্দিন মারা যায়। এ ঘটনায় পুলিশ ট্রাক ও ড্রাইভারকে আটক করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ