সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
মাদকসহ দুই শ্রমিককে ছাড়িয়ে আনার সময় শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনার জেরে জেলা মাইক্রোবাস শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। শনিবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। ফলে বাস-ট্রাক-মাইক্রোসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে ধর্মঘটের কারণে সকালে বের হওয়া শহরের বিভিন্ন রুটের যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে।
সিলেট জেলা সড়ক পরিবহন ঐক্য পরিষদের সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, শুক্রবার রাতে তিন শ্রমিককে ডিবি পুলিশ আটক করে নিয়ে যায়। আটকদের মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয় মাইক্রোবাস শ্রমিকরা। তাদের এ কর্মসূচির সাথে একাত্বতা পোষণ করে আজ সকাল থেকে জেলায় সবধরনের পরিবহন চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার রাত ৯টার দিকে সিলেট নগরীর উপশহর পয়েন্টে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় পরিবহন শ্রমিকরা। এতে দুই পুলিশসহ অন্তত ৭ জন আহত হন। এদের মধ্যে মুশাহিদ আলী নামের ট্রাকশ্রমিককে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পরে শ্রমিকদের মুক্তির দাবিতে রাত সাড়ে ১১টার দিকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় মাইক্রোবাস শ্রমিকরা।

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে
চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল
ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 