নতুন ইসির অধীনে প্রথম নির্বাচন আজ
আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন নির্বাচন কমিশনের (ইসি) অধীনে প্রথম নির্বাচন। এটি হলো রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন। নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি নিয়েছে উপজেলা নির্বাচন কার্যালয়।
এই পৌরসভায় মোট নয়টি কেন্দ্রে ৩৩ বুথে শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে টানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে প্রশাসন ও নির্বাচন কমিশন। যে কোনো উপায়ে সর্বোচ্চ শক্তি দিয়ে নির্বাচনকে সুষ্ঠু করতে নির্বাচন কমিশন থেকে নির্দেশ দেয়া হয়েছে।
শুক্রবার বাঘাইছড়ি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন নতুন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী।
সভায় রাঙামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন, বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বড়ঋষি চাকমাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে উল্লেখ করে শাহাদৎ হোসেন চৌধুরী বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সব নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে করতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। নতুন নির্বাচন কমিশনের অধীনে আগামী সব নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। এর জন্য যা যা করণীয়, কমিশন তা করবে।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দীন জানান, বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে করার জন্য এরই মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কর্মকর্তারা ভোটের সরঞ্জাম নিয়ে কেন্দ্রে গেছেন। নির্বাচনে একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ৯টি বিজিবির মোবাইল টিম, প্রতি ভোটকেন্দ্রে ১০ জন করে পুলিশ, ৯টি পুলিশের মোবাইল টিম, তিনটি স্ট্রাইকিং ফোর্স টিম, আনসারসহ র্যাবের এক প্লাটুন মোবাইল টিম থাকবে।
উল্লেখ্য, নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও একজন স্বতন্ত্রসহ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মো. জাফর আলী খান, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির ওমর আলী এবং মোবাইল ফোন প্রতীক নিয়ে সাবেক উপজেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আজিজুর রহমান আজিজ স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৫ জন এবং ৩টি সংরক্ষিত মহিলা আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১০ হাজার ১৭৭ জন।

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে
চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল
ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 