News Bangla 24 BD | চলতি বছরেই মালয়েশিয়া যাচ্ছেন ৫ লাখ কর্মী - News Bangla 24 BD
News Head
 ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’

মাত্র ৩৪ হাজার থেকে ৩৭ হাজার টাকা ব্যয়ে এ বছর মালয়েশিয়া যাবেন ৫ লাখ কর্মী। এদের বেশিরভাগ কাজ করবে প্লানটেশন ও ফ্যাক্টরি সেক্টরে।

চুক্তি মোতাবেক কর্মস্থলভেদে মাসে তারা ন্যূনতম ৮০০ থেকে ৯০০ রিঙ্গিত (বাংলাদেশি টাকায় প্রায় ১৫ হাজার থেকে ১৭ হাজার টাকা) মজুরি পাবেন।

গত বছরের ফেব্রুয়ারি মাসে বেসরকারি রফতানিকারকদের যুক্ত করে সরকারি ব্যবস্থাপনায় (জি টু জি প্লাস) বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা চুক্তির আওতায় কর্মী যাওয়ার এই প্রক্রিয়া শুরু হচ্ছে।

চুক্তি অনুযায়ী গত বছরের জুনের মধ্যে কর্মী যাওয়া শুরুর কথা থাকলেও আজ পর্যন্ত একজন কর্মীও যেতে পারেননি। তবে দেরি হলেও চলতি মাসের মধ্যে কর্মী যাওয়া শুরু হবে বলে নিশ্চিত করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন্নাহার।

তিনি জানান, ন্যূনতম খরচে মালযেশিয়া কর্মী পাঠানোর পক্রিয়ায় অনেক জটিলতা ছিল। ওসব জটিলতা ও বাধা অতিক্রম করে আমরা এ মাসেই প্রথম গ্রুপটি পাঠাচ্ছি।

তিনি জানান, প্লান্টেশন খাতের পাশাপাশি সেবা, নির্মাণ, কৃষি, ম্যানুফ্যাকচারিং খাতেও এবার মালয়েশিয়ায় কর্মী যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ