News Bangla 24 BD | যশোর জেলা পরিষদ চেয়ারম্যান হাদীউজ্জামান আর নেই - News Bangla 24 BD
News Head
 ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’

যশোর জেলা পরিষদ চেয়ারম্যান হাদীউজ্জামান আর নেই


যশোর-৪ আসনের প্রাক্তন সংসদ সদস্য, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক আওয়ামী লীগ নেতা শাহ্ হাদীউজ্জামান (৭৬) মারা গেছেন।

রোববার দিবাগত রাত ১টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ আসর নওয়াপাড়ায় জানাজা শেষে পীরবাড়ির পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হবে।

শাহ্ হাদীউজ্জামান প্রাদেশিক পরিষদ ও বাংলাদেশ জাতীয় সংসদের ৫ বার এমপি নির্বাচিত হন। এ বছর অনুষ্ঠিত জেলা পরিষদের নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।

গত ৩০ জানুয়ারি তিনি যশোরের নওয়াপাড়ার নিজ বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরদিন তাকে ঢাকায় এনে স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এখান থেকে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় রোববার তাকে দেশে এনে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে রাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ