চট্টগ্রামের মীরসরাইয়ে গাড়িচাপায় ৩ নারী নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে গাড়িচাপায় তিন নারী নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজেদা বেগম (৪৫), এয়ারা বেগম (৬৫) ও পিয়ারা বেগমের (৪৫) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামে।
হাইওয়ে পুলিশ জোরারগঞ্জ ফাঁড়ির কর্মকর্তা ফরিদ উদ্দিন জানান, রোববার রাত পৌনে ১টার দিকে দক্ষিণ সোনা পাহাড় চৈতন্য হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এসআই বলেন, উল্টো পাশে রাখা গাড়িতে ওঠার জন্য স্থানীয় এলাকায় ওরস শেষে নারীরা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। ময়নাতদন্ত ছাড়াই তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়িটি আটক করা যায়নি।
এ বিভাগের অন্যান্য সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে
চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল
ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 