News Bangla 24 BD | ঝিনাইদহে একুশে ফেব্রয়ারী দিবস পালিত ! - News Bangla 24 BD
News Head
 ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’

ঝিনাইদহ প্রতিনিধি :
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুপুরে ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউট ক্যাম্পাসে আলোচনা, দোয়ামাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠতি হয়।

ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ জনাব প্রকৌ: নীহার রঞ্জন দাসের সভাপতিত্বে এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান জনাব কনক কান্তি দাস।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঝিনাইদহ কলেজের সাবেক অধ্যক্ষ জনাব তোবারক হোসেন, জেলা ছাত্রলীগ এর সাবেক সভাপতি জনাব খাইরুল ইসলাম সহ আরো গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

প্রধান অতিথি জনাব কনক কান্তি দাস তার বক্তৃতায় সকল ছাত্র ছাত্রীদের উদ্দ্যেশ্যে বলেন, আগে তোমাদের পড়াশোনা তারপর রাজনীতি। একজন ভালো মেধাবী ছাত্রই একজন দক্ষ রাজনৈতিক নেতা হতে পারে। তিনি একুশের চেতনা এবং সেই চেতনা কে বুকে লালন করে বাংলাদেশ কে আগামীতে সুন্দর এবং সমৃদ্ধশীল দেশ গঠনের লক্ষে সকল ছাত্র ছাত্রী দের কাজ করে যাওয়ার আহবান জানান।

তিনি ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউট এ একটি যাত্রী ছাওনি ও একটি সাইকেল ষ্টান্ড করে দেওয়ার ও প্রতিশ্রুতি দেন। ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউটের পক্ষথেকে কনক কান্তি দাস কে সম্মাননা ক্রেস প্রদান করে ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউট অধ্যক্ষ জনাব প্রকৌ:নীহার রঞ্জন। পরে এ অনুষ্ঠনের কুইজ প্রতিযোগিতার বিজয়িদের মধ্যে পুরুস্কার বিতরন করা হয়। এছাড়াও এ অনুষ্ঠানে পলিটেকনিক ইন্সটিটিউটের সকল শিক্ষক মন্ডলি ও ছাত্র ছত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ