ঝিনাইদহে গুণিদের সংবর্ধণায় শিল্পকলা একাডেমী !
ঝিনাইদহ প্রতিনিধি :
বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রতিষ্ঠার ৪৩ বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে সঙ্গীতে অবদান রাখার জন্য ৫ গুণিজনকে সংবর্ধণা প্রদাণ করা হয়েছে। রোববার রাতে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সংবর্ধণা প্রদাণ করা হয়। ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস। এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উন্মোচন করা হয় সম্মাননা ২০১৫ নামের একটি বইয়ের মোড়ক।
আলোচনার শুরুতে প্রবীণ সংগীত শিল্পী বিশ্বনাথ ভট্টাচার্য, বংশীবাদক ছমির উদ্দিন, চলচিত্র নির্মাতা আমির হোসেন মালিতা, নাট্যকর মোকাররম হোসেন টুলু ও বাংলাদেশ বেতারের শিল্পী ইউনুস আলী মোল্লাকে সংবর্ধণা দেওয়া হয়।

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে
গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার
শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র্যাবের অভিযান, আটক-১৩
ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক 