News Bangla 24 BD | আপন ভাইয়ের হাতে ৩ ভাই-বোন খুন, আটক ১ - News Bangla 24 BD
News Head
 ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’

নরসিংদী সদর উপজেলায় ছোট তিন ভাই-বোনকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে তাদের বড় ভাই রুবেল হোসেন (২২)। এ সময় আরেক ভাইকে অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে হত্যাকারী।
তিন শিশু সহোদরকে গলা টিপে হত্যার অভিযোগে বড় ভাই রুবেল হোসেনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে সদর উপজেলার মেঘনা নদী বেষ্টিত চরাঞ্চল আলোকবালীর পূর্বপাড়া গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।
নিহতরা হল- আলোকবালীর পূর্বপাড়া গ্রামের আবু কালাম মিয়ার ছেলে ইয়াসিন (১০), মেয়ে মরিয়ম (৭) ও মাহিয়া (৫)।
স্থানীয় ও নিহতদের পরিবার জানায়, পারিবারিক বিরোধের জের ধরে রাতে রুবেল হোসেন তার ছোট ভাই ইয়াসিন, বোন মরিয়ম ও মাহিয়াকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। এ সময় বাধা দিতে এলে রুবেল তার আরেক ভাই আতিকুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর মডেল থানার এসআই মোজাব্বের হোসেন জানান, বুধবার সকালে আলোকবাড়ি গ্রামের পূর্বপাড়া থেকে তিন শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।
তিনি বলেন, পারিবারিক কলহের জেরে বড় ভাই রুবেল তার ছোট এক ভাই ও দুই বোনকে গলা টিপে হত্যা করে বলে পড়শিরা জানিয়েছে। এছাড়া আতিকুর রহমান নামে এক ভাই তাকে বাধা দিতে গেলে রুবেল তাকে ছুরিকাঘাত করে।
পরে এলাকার লোকজন রুবেলকে আটক করে পুলিশে দেয় বলে জানান এসআই মোজাব্বের। তিনি বলেন, পুলিশ ঘটনা তদন্ত করে প্রকৃত চিত্র উদঘাটনের জন্য কাজ শুরু করেছে। নিহতদের লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নরসিংদী সদর মডেল থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, কী কারণে নৃশংস এ হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ