News Bangla 24 BD | ঝিনাইদহে এবার পৌর ভুমি সহকারী কর্মকর্তাসহ একযোগে ৯ কর্মচারী বরখাস্ত - News Bangla 24 BD
News Head
 ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’

ঝিনাইদহে এবার পৌর ভুমি সহকারী কর্মকর্তাসহ একযোগে ৯ কর্মচারী বরখাস্ত


ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ পৌর ভুমি অফিসের সহকারী কর্মকর্তাসহ ৯ কর্মচারীকে একযোগে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার আকস্মিক ভাবে ঝিনাইদহ পৌর ভুমি অফিস পরিদর্শনে গিয়ে তাদের বরখাস্ত করেন। বিষয়টি গোপন রাখা হলেও বুধবার অফিসে জানাজানি হয়ে পড়ে।

ঝিনাইদহ সদর উপজেলার এসিল্যান্ড উসমান গনি খবরের সত্যতা স্বীকার করে জানান, তাদের কাজে ত্রুটি বিচ্যুতি পাওয়ায় এই শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

সাময়িক ভাবে বরখাস্তারা হলেন, ভুমি সহকারী কর্মকর্তা এম এ কাইয়ূম মুক্ত, রিনা সুলতানা, ফকরুল ইসলাম, তপু রায়হান, মিলন, শরিফুল ইসলাম, গোলাম মোস্তফা, তোরাব আলী ও আব্দুর রশিদ। এর মধ্যে ভুমি সহকারী কর্মকর্তা এম এ কাইয়ূম মুক্তকে হলিধানী বদলীর আদেশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে সাময়িক বরখাস্তকৃতরা কেও মুখ খোলেন নি। তবে হাটের জমির মধ্য দিয়ে রাস্তা হওয়া এবং সরকারী সম্পদ রক্ষায় ব্যার্থতার কারণে জেলা প্রশাসন বিষয়টি সহজ ভাবে নেন নি বলে জানা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ