News Bangla 24 BD | গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ফ্যামেলি উৎসব অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ফ্যামেলি উৎসব অনুষ্ঠিত


মুহাম্মদ আতিকুর রহমান :
গাজীপুরে হয়ে গেল বৃহত্তর চট্টগ্রাম সমিতির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ফ্যামেলি উৎসব- ২০১৭ অনুষ্ঠান।

২৪ ফেব্রুয়ারি শুক্রবার গাজীপুরের শিমুলতলী বাংলাদেশ সমরাস্ত্র কারখান (বি ও এফ) গাজীপুর সেনানিবাসের গলফ মাঠে সারাদিন চলে ওই অনুষ্ঠান।

ফ্যামেলি উৎসব উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এ ছাড়া ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের খানাপিনার উৎসব।

বৃহত্তর চট্টগ্রাম সমিতি- গাজীপুরের সভাপতি এম. শাহদাৎ হোসেন (সোহেল) এর সভাপতিত্বে ও শিক্ষা ও পাঠাগার সম্পাদক মোঃ নাজিম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোঃ নেছারুল ইসলাম কুতুবী, সাধারণ সম্পাদক ডঃ মোঃ সেলিম উদ্দ্ন, সহ-সাধারণ সম্পাদক-১ মোঃ শাহজাহান, সহ-সাধারণ সম্পাদক-২ জাহেদ হোসাইন, অর্থ সম্পাদক মোঃ শাহনেওয়াজ তানভীর, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ ফখরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা ইকবাল চৌধুরী (মুকুল), সাহিত্য ও সেমিনার সম্পাদক মোহাম্মদ বেলাল, ক্রীড়া সম্পাদক মোহম্মদ আবু বকর, সাংস্কৃতিক সম্পাদক রূপন চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ আলী নেওয়াজ, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুনুর রশিদ, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মোছাঃ নূরতাজ বেগম, নির্বাহী সদস্যা ডঃ মোঃ ফরিদুল আলম, কাজী মোঃ মোজাম্মেল হক, বৃটেন চৌধুরী, আলী মোঃ নূরুল হক চৌধুরী, কাজী মোহাম্মুদুল হক, আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ। ফ্যামেলি উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মুহাম্মদ আতিকুর রহমান (আতিক)সহ সংগঠনের শিশু, নারী ও পুরুষ মিলে প্রায় ৫০০জন।

বক্তরা বলেন, ২০১০ সালে বৃহত্তর চট্টগ্রাম সমিতি- গাজীপুর নামে একটি সংগঠনের আতœ প্রকাশ ঘটে। এ সংগঠনের মাধ্যমে গাজীপুর জেলায় বসবাসরত সমিতির সদস্যগণ ও তাদের পরিবারের সদস্যদেরকে পরিচিতি করানো এবং একান্ত নিকটে বসে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে নিবির সম্পর্ক গড়ে তোলা।

সকালে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের জন্য ছিল বিভিন্ন খেলা-ধূলা, র‌্যাফেল ড্রসহ নানা রকম বিনোদনের আয়োজন।

বিকালে শুরু হয় চট্টগ্রামের আঞ্চলিক সংগীতশিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

সন্ধ্যায় ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সংগঠনের সভাপতি এম. শাহদাৎ হোসেন (সোহেল)।

এ বিভাগের অন্যান্য সংবাদ