News Bangla 24 BD | ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত - News Bangla 24 BD
News Head
 ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’

ঝিনাইদহ প্রতিনিধি ঃ
ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেলের ধাক্কায় আনোয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মহেশপুর উপজেলার জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আনোয়ারা বেগম মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের ওহিদুল ইসলামের স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, সন্ধ্যায় আনোয়ারা বেগম মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে কোটচাঁদপুর-জীবননগর সড়কের জামতলা এলাকায় রাস্তা পর হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।

এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো.ওয়াদুদুর রহমান সাংবাদিককে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ