News Bangla 24 BD | গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় কলেজশিক্ষক নিহত - News Bangla 24 BD
News Head
 ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় কলেজশিক্ষক নিহত


ঝিনাইদহে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এহেতাশামুল হক (৪৮) নামে এক কলেজশিক্ষক নিহত হয়েছেন।

শনিবার সকালে সদর উপজেলার আঠারো মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় জাহাঙ্গীর আলম নামে আরেক শিক্ষক আহত হয়েছেন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এহেতাশামুল হক চুয়াডাঙ্গা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও ঝিনাইদহ শহরের বাঘা যতীন সড়কের মৃত আজিজুর রহমানের ছেলে। আহত জাহাঙ্গীর একই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, ঝিনাইদহ থেকে মোটরসাইকেলে এহেতাশামুল ও জাহাঙ্গীর চুয়াডাঙ্গা সরকারি কলেজে যাচ্ছিলেন। আঠারো মাইল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছে সঙ্গে ধাক্কা লেগে তারা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে বেলা ১১টার দিকে এহেতাশামুল হক মারা যান।

এ বিভাগের অন্যান্য সংবাদ