News Bangla 24 BD | প্রকৌশলীর ওপর হামলা: ৩ ঠিকাদারের লাইসেন্স বাতিল - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রকৌশলীর ওপর হামলা: ৩ ঠিকাদারের লাইসেন্স বাতিল


সিলেট সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)-এর প্রকৌশলীর ওপর হামলাকারী তিন ঠিকাদারের লাইসেন্স বাতিল করা হয়েছে। সওজ-এর চিফ ইঞ্জিনিয়ার ইবনে আলম হাসান বৃহস্পতিবার তাদের লাইসেন্স বাতিলের আদেশ দেন।
এদিকে, এ ঘটনায় বুধবার কোতয়ালী থানায় মামলা হয়েছে। পুলিশ একজনকে আটক করেছে।
সওজ, সিলেট-এর নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের লাইসেন্স বাতিলের (ডি অভার) পাশাপাশি তাদের অধীনে চলমান সকল কাজও বাতিল করা হয়েছে। এই তিন ঠিকাদারের অধীনে বর্তমানে তিনটি কাজ চলমান রয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী।
যেসব ঠিকাদারের লাইসেন্স বাতিল করা হয়েছে-তারা হলেন-আকবর হোসেন, মোজাম্মেল হোসেন নান্টু ও আব্দুর রহিম।
এদিকে, হামলা ও মারধরের ঘটনায় গত বুধবার দিবাগত রাতে হামলার শিকার সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল বরকত মো: খুরশীদ আলম বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর শাহাদাত হোসেন ভূইয়া নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
কোতয়ালী থানার ওসি সোহেল আহমদ জানান, শাহাদত ঘটনায় জড়িত। সে হামলাকারীদের একজন ও ঠিকাদার নান্টুর ভাই। তাকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হামলাকারী ৩ ঠিকাদারসহ অন্য আসামীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ