প্রস্তুত গল স্টেডিয়াম। আজ শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। বাংলাদেশ সময় সকাল ১০.৩০ মিনিটে মাঠে গড়াবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টেন ক্রিকেট ও বাংলাদেশের চ্যানেল নাইন।
মুশফিক বাহিনীর পরিকল্পনাটা একটু পরিবর্তন করতে হচ্ছে। কারণ দুদিন আগে উইকেটে ঘাস ছিল। কিন্তু শেষে দিকে এসে ঘাস কাটা হয়েছে। প্রথম হয়তো ভেবেছিল তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজাবে বাংলাদেশ। কিন্তু এখন বোধ হায় সেটি আর হচ্ছে না।
উইকেটে ঘাস না থাকায় দুই পেসার ও তিন স্পিনার নিয়ে খেলার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে একাদশে থাকতে পারেন তাইজুল ইসলাম। আর যদি তিন পেসার নিয়ে খেলে তাহলে তাসকিন ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে দেখা যাবে শুভাশীষ রায়ের নাম।
গলে গড়ানো মোট ২৮ টেস্টের পরিসংখ্যান বলছে, গলের পিচ স্পিন সহায়ক। রীতিমত স্পিনাররাই এই মাঠে দাপট দেখিয়েছেন। সেরা দশ উইকেট শিকারির মধ্যে ৮ জনই স্পিনার। সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন শ্রীলঙ্কার কিংবদন্তী বোলার মুত্তিয়া মুরালিধরন। তাঁর উইকেট সংখ্যা ১১১টি। মুরালির ধারে কাছে নেই কেউ। ৮৪টি উইকেট নিয়ে দ্বিতীয় সেরা আরেক লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাত।
তৃতীয় উইকেট শিকারি স্পিনার দিলরুয়ান পেরেরা (২৯)। এরপর পাঁচ থেকে সাত নম্বরে আছেন আরও তিন শ্রীলঙ্কান ঘূর্ণি বোলার। সনাথ জয়সুরিয়া (২৪), অজন্তা মেন্ডিস (২৩) এবং সুরজ রানদীপ (২০)। বলা যায় দিন শেষে পার্থক্য গড়ে দিতে পারেন স্পিনাররাই।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য):
তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম/শুভাশিস রায়, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
শ্রীলঙ্কা একাদশ (সম্ভাব্য):
দিমুথ করুণারত্নে, উপুল থারাঙ্গা, কুসল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, আসেলা গুনারত্নে, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), ধনঞ্জয়া ডি সিলভা, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ (অধিনায়ক), সুরঙ্গা লাকমল, লাহিরু কুমারা।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
মিসরের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী 