News Bangla 24 BD | কালীগঞ্জে সেভেন রিং সিমেন্ট কারখানার কাভার্ড ভ্যান চাপায় ১ শ্রমিক নিহত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

কালীগঞ্জে সেভেন রিং সিমেন্ট কারখানার কাভার্ড ভ্যান চাপায় ১ শ্রমিক নিহত


 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
জেলার কালীগঞ্জে সেভেন রিং সিমেন্ট কারখানার কাভার্ড ভ্যান চাপায় প্রাণ আরএফএল কোম্পানির এক শ্রমিক নিহত হয়েছে। তার নাম কামাল হোসেন (২২), পিতার নাম চান মিয়া, বাড়ি কালীগঞ্জ উপজেলার বাগমারপাড়া।
বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার মূলগাঁও এলাকায় কালীগঞ্জ ঘোড়াশাল সড়কে প্রাণ আরএফএল কারখানার সামনে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, রাত ৯ টার দিকে কামাল মোটরসাইকেল যোগে কারখানা থেকে বাড়ি ফেরার পথে ঢাকাগামী সেভেন রিং সিমেন্ট কারখানার একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দেয়। এতে কামাল হোসেন ঘটনাস্থলেই মারা যান। পরিবারের লোকজন মামলা করতে রাজি না হওয়ায় ওসির নির্দেশে এসআই আজিজুর রহমান নিহতের বড় ভাই মো. জামানকে বেধড়ক মারধর করে সারারাত থানা আটকে রাখে। শুত্রুবার সকালে তার পরিবারের লোকজন সাদা কাগজে লিখিত দিয়ে জামানকে ছাড়িয়ে নিয়ে যায়। এই ব্যাপারে এসআই আজিজুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, নিহতের পরিবারের অভিযোগ মিথ্যা। পুলিশের এহেন কার্যকলাপে জনসাধারণের মনে ক্ষোভ বিরাজ করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ