News Bangla 24 BD | সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৮ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৮


সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় মামলায় স্বাক্ষী দেওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৮ জন আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টায় উপজেলায় পূর্ব পাগলা ইউনিয়নের পিটাপড়শি গ্রামে এ হামলার ঘটনাটি ঘটে।
হামলায় আহতরা হলেন- মৃত আওয়াজ উল্লার ছেলে আব্দুল হান্নান (৫৫), মৃত হাবিব উল্লার ছেলে আব্দুল মতিন (৬০), আব্দুল আজিজের ছেলে দবির মিয়া (২০), খালেদ আহমদ (৩১), ফয়ছল আহমদ (৩৩), আব্দুল মতিনের স্ত্রী ময়মুন্নেছা (৪২), আব্দুল আজিজের স্ত্রী লালা বিবি (৪৫), আব্দুস সালামের স্ত্রী মিনারা বেগম (৪০)। আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়- পূর্ব পাগলা ইউনিয়নের পিটাপড়শি গ্রামে আহত আব্দুল হান্নান পার্শ্ববর্তী বদিউজ্জামান ও শফিক এর জায়গা সংক্রান্ত একটি মামলায় স্বাক্ষি দেন। এতে ক্ষেপে যায় বদিউজ্জামান ও শফিক। শুক্রবার বেলা ১১টার দিকে বদিউজ্জামান ও শফিক এর নেতৃত্বে ১৫/২০ জন লোক হান্নানের বাড়িতে হামলা চালায়। এতে আব্দুল হান্নানসহ ৮ জন আহত হন। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, এ হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ