১৪ মার্চ পর্দা উঠছে সিলেট চলচ্চিত্র উৎসবের
স্বাধীনধারার চলচ্চিত্র নির্মাণে উৎসাহ জাগানোর লক্ষ্যে আগামী ১৪ মার্চ মঙ্গলবার পর্দা উঠছে ‘সিলেট চলচ্চিত্র উৎসব ২০১৭’ এর।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে ১৪ মার্চ থেকে ১৬ মার্চ ৩দিনব্যাপী চলবে এই উৎসবের প্রথম আসর।
গত একমাসে ৬৬ টি দেশের ২০৫৫ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছে আয়োজকদের কাছে। এর মধ্যে বাছাইকৃত ৭০টি স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। উৎসবের বিচারকার্য করছেন চলচ্চিত্রনির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, মুক্তাদির ইবনে সালাম ও ইশতিয়াক জিকো। উৎসবে উপদেষ্টা হিসেবে আছেন ভারতের চলচ্চিত্রবোদ্ধা প্রেমেন্দ্র মজুমদার।
১৪ মার্চ বিকেল ৩টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটরিয়াম প্রাঙ্গনে উৎসব উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর ড. মোঃ গোলাম শাহী আলম। বিকেল ৫ টায় প্রদর্শিত হবে উদ্বোধনী চলচ্চিত্র মোরশেদুল ইসলামের ‘অনীল বাগচির একদিন’। এছাড়াও ইতিমধ্যে সিলেট চলচ্চিত্র উৎসবকে সাধুবাদ জানিয়েছেন লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল, চলচ্চিত্র লেখক আনিসুল হক, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, মোস্তফা সরয়ার ফারুকী, আবু শাহেদ ইমন, আশরাফ শিশির, শামীম আখতার, শুভাশীষ রায়। তিন দিনব্যাপী উৎসবে সিলেটসহ দেশের চলচ্চিত্রপ্রেমিদের অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।

গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার
শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র্যাবের অভিযান, আটক-১৩
ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান 