News Bangla 24 BD | মেয়র আরিফুল হককে বরখাস্তের আদেশ স্থগিত - News Bangla 24 BD
News Head
 ২৪ বছর পর নকআউট ম্যাচে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয় মহানাটকীয় টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, শেষ ষোলয় মরক্কো সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা

মেয়র আরিফুল হককে বরখাস্তের আদেশ স্থগিত


সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। এ আদেশের ফলে তার মেয়রের দায়িত্ব পালনে আর কোন বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন ও বিচারপতি আকরাম হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ সোমবার এ আদেশ দেন। আরিফুল হক চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম কাফি এ তথ্য জানিয়েছেন।
আদালতে আরিফুল হকের পক্ষে ব্যারিস্টার কাফি ছাড়াও ব্যারিস্টার মঈনুল হোসেন শুনানীতে অংশ নেন।
২০১৪ সালের ৩০ ডিসেম্বর কিবরিয়া হত্যা মামলায় হবিগঞ্জের একটি আদালত আরিফুল হক চৌধুরীকে কারাগারে প্রেরণ করেন। এরপর ২০১৫ সালের ৭ জানুয়ারি আরিফুল হক চৌধুরীকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ