দিনাজপুরে কথিত পীর ও নারী মুরিদকে হত্যা
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সোমবার রাতে কথিত পীরের আস্তানায় দুজনকে গলা কেটে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১০টার দিকে বোচাগঞ্জের দৌলা গ্রামে কথিত পীর ফরহাদ হোসেন চৌধুরী (৬০) ও তার এক নারী মুরিদকে দুর্বৃত্তরা গলা কেটে ও পরে গুলি করে হত্যা করেছে।
ফরহাদ হোসেনের প্রতিবেশী বাবলু চৌধুরী বলেন, গ্রামের বাড়িতে একটি পীরের আখড়া চালাচ্ছেন আট-১০ বছর ধরে। সপ্তাহে একদিন তারা বিশেষ জিকির আসকার করেন। এ ছাড়াও তারা প্রায়ই মিলিত হন। আজও এ রকম জিকিরের সময় দুর্বৃত্তরা হামলা চালায়। তারা প্রথমে তাদের গলা কাটে। পরে গুলি করে।
প্রতিবেশীরা নিহত নারীর পরিচয় জানাতে পারেননি। তবে তিনি ফরহাদের বাড়িতে গৃহকর্মীর কাজও করতেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার
শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র্যাবের অভিযান, আটক-১৩
ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান 