News Bangla 24 BD | মেহেরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ৪ - News Bangla 24 BD
News Head
 ২৪ বছর পর নকআউট ম্যাচে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয় মহানাটকীয় টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, শেষ ষোলয় মরক্কো সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা

মেহেরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ৪


মেহেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৪ জন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার নুরপুর মোড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় সহকারী পুলিশ সুপার আহসান হাবীবসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন।

নিহতরা হলেন, একই উপজেলার সোনাপুর গ্রামের সাদ্দাম হোসেন (২৫), রমেশ (২৪), সোহাগ (২৭) ও কানন (২৫)। নিহতরা সোনপুর গ্রামের জোড়া খুন হত্যা মামলার আসামি বলে ধারণা করছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, রাত আড়াইটার দিকে কিছু সন্ত্রাসীকে ধাওয়া করে পুলিশের একটি দল। নুরপুর মোড়ে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এ সময় উভয়ের মধ্যে গুলি বিনিময় হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ৪ সন্ত্রাসী।

এ ঘটনায় সহকারী পুলিশ সুপার আহসান হাবীবসহ ৬ পুলিশ সদস্য আহত হন। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিহতরা সোনাপুর গ্রামের মজিদ ও আসাদুল হত্যার সঙ্গে জড়িত বলে ধারণা করছে পুলিশ। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন, সহকারী পুলিশ সুপার আহসান হাবীব, উপপরিদর্শক (এসআই) তারিক আজিজ, এসআই রফিকুল ইসলাম, পুলিশ সদস্য আব্দুল হান্নান, আব্দুল ওহাব, মিথুন সরকার ও শহিদুল ইসলাম।

মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবু এহসান রাজু জানান, রাত পৌনে ৪টার দিকে গুলিবিদ্ধ ৪ জনকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ