ঝিনাইদহে বিশেষ অভিযানে জামায়াত কর্মীসহ ৫৮ জন গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩ তালিকাভুক্ত সন্ত্রাসী ও ১ জামায়াতকর্মীসহ ৫৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী অভিযান অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।
সে সময় পুলিশের তালিকাভুক্ত ৩ সন্ত্রাসী ও ১ জামায়াত কর্মীসহ ৫৮ জনকে গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র। এর মধ্যে সদর থানায় ২৫ জন, হরিণাকুন্ডু থেকে ৫ জন, মহেশপুর থেকে ৪ জন, কোটচাঁদপুর থেকে ১ জামায়াত কর্মীসহ ৩ জন, শৈলকুপা ও কালীগঞ্জ থেকে ১৮ জন এবং ডিবি পুলিশের অভিযানে ৩ তালিকা ভুক্ত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার
শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র্যাবের অভিযান, আটক-১৩
ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক
ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন 