News Bangla 24 BD | ঝিনাইদহে দ্বিতীয় পর্যায়ে খাদ্যবান্ধব কর্মসূচীর উদ্বোধন - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

ঝিনাইদহে দ্বিতীয় পর্যায়ে খাদ্যবান্ধব কর্মসূচীর উদ্বোধন


ঝিনাইদহ প্রতিনিধি : “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে দ্বিতীয় পর্যায়ে খাদ্যবান্ধব কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নে এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আব্দুর রশিদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক বাবুল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়া, পাগলা কানাই ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম নজরুল ইসলাম ।

২য় পর্যায়ের এ কর্মসূচী চলবে মার্চ ও এপ্রিল মাসব্যাপী। জেলা খাদ্য বিভাগের দেওয়া তথ্য মতে ২য় পর্যায়ের এ কর্মসূচীতে জেলার ৬ টি উপজেলার ৪৩ হাজার ৫’শ ৬৯ জন দুস্থদের মাঝে ১০ টাকা দরে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। সদর উপজেলার ১৭ টি ইউনিয়নের ৩৪ জন ডিলারের মাধ্যমে ১৬ হাজার ১’শ ৯৭ জন কার্ডধারীর মধ্যে স্বল্পমুল্যে চাল বিতরণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ