News Bangla 24 BD | অভিযান শেষ, ৪ জঙ্গি নিহত - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি দোতলা বাড়ি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর দীর্ঘ ১৯ ঘণ্টার অভিযান ‘অ্যাসল্ট-১৬’ শেষ হয়েছে। এ অভিযানে এখনো পর্যন্ত ৪ জঙ্গির নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

কাউন্টার টেরোরিজম ইউনিট ঢাকার অতিরিক্ত উপকমিশনার আবদুল মান্নান জানান, অভিযানের এক পর্যায়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে চার জঙ্গি নিহত হন।

এদিকে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেন জানান, সকালেই আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটান জঙ্গিরা। এতে অন্তত দুজনের মৃত্যু হয়।

আবদুল মান্নান আরো জানান, ভোর ৬টায় অভিযান শুরুর পরপরই জঙ্গিরা জবাব দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে প্রায় ১০ মিনিট গুলি বিনিময় হয়। এতে সোয়াত ও কাউন্টার টেরোরিজম ইউনিটের দুই সদস্যও আহত হন। সকাল সাড়ে ৭টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী বাড়িটিতে ঢোকার চেষ্টা করলে জঙ্গিরা বোমার বিস্ফোরণ ও গুলি চালাতে শুরু করে।

মরদেহ এখনো ওই বাড়িতেই রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িতে ঢোকার চেষ্টা করছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এর আগে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ঢাকা থেকে যাওয়া পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াত টিম বাড়িটিতে অভিযান শুরু করে।

বুধবার দিনগত রাত পৌনে ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় সোয়াত টিম। ঘটনাস্থলে পৌঁছলেও সঙ্গে সঙ্গে অভিযান শুরু না করে অ্যাসেসমেন্ট করেন সোয়াত কর্মকর্তারা। পরে দিনের আলো ফোঁটার পর শুরু হয় `অ্যাসল্ট-১৬` নামের এই অভিযান।

এ বিভাগের অন্যান্য সংবাদ