News Bangla 24 BD | জোর করে হোলির রঙ মাখানোর ঘটনায় আটক ৩ - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

রাজধানীর শাঁখারীবাজারে হোলি উৎসবকে কেন্দ্র করে পথচারীদের জোর করে রঙ মাখিয়ে দেয়ায় তিনজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। তারা হলেন মো. আকাশ (১৯), মো. সিফাত (২০) ও মো. মামুন (১৮)। বুধবার তাদের আটক করা হয়।

ফেসবুকে ভাইরাল হওয়া ছবি ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে আটকদের বিরুদ্ধে মামলা করে বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হবে বলে জানিয়েছে কোতোয়ালি থানা পুলিশ।

উল্লেখ্য, গত ১২ মার্চ পুরান ঢাকার শাঁখারীবাজারে সনাতন ধর্মাবলম্বীদের হোলি উৎসব পালনের সময় কয়েকজন পথচারী ও অফিসগামী মেয়েকে রঙ মাখিয়ে লাঞ্ছিত করে কয়েক যুবক। রিকশা থামিয়ে নারীদের গায়ে ও মুখে রঙ লাগিয়ে নানা কুরুচিপূর্ণ মন্তব্য ও অঙ্গভঙ্গি করে। এসব ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকেই জড়িতদের ধরতে অভিযান চালায় পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ