News Bangla 24 BD | গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৫ - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৫


গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে।এদের মধ্যে চার শিশু রয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার বালুয়াহাট সংলগ্ন জুমার ঘর এলাকায় এ ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, ঢাকা থেকে নীলফামারীগামী একটি নৈশকোচের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়।এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে পাঁচজনের মৃত্যু হয়।হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাশার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শাকিল পরিবহনের নৈশকোচ সৈয়দপুর যাচ্ছিল। কোচটি গোবিন্দগঞ্জ উপজেলার (জুম্মারঘর) নামক এলাকায় পৌঁছলে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে কোচটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক শিশু ৪ জন নিহত হন। এছাড়া হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। আহত হন ১০ জন নারী-পুরুষ।

তিনি আরও জানান, হাইওয়ে টহল পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ