অবশেষে আউট হলেন দিলরুয়ান পেরেরা! তিন বল পরেই সুরঙ্গা লাকমলও গেলেন। শ্রীলঙ্কা অলআউট হলো ৩১৯ রানে। শততম টেস্ট জেতার জন্য এখন ১৯১ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ।
১৯১ রানের টার্গেটে খেলতে নেমে ওপেনিংয়ে ভালো কিছু করতে পারলেন না সৌম্য সরকার। হেরাথের করা ইনিংসের নবম ওভারে পঞ্চম বলে গুনারত্নের হাতে ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন সৌম্য। সাজঘরে ফেরার আগে ২৬ বলে ১০ রান আসে তার ব্যাট থেকে। এর পরের বলেই রানের খাতা খোলার আগেই ফিরে গেছেন ইমরুল কায়েস। এই রিপোর্ট লেখার সময় টাইগারদের সংগ্রহ ১১ ওভারে ২ উইকেটে ২৫ রান। জয়ের জন্য এখনও ১৬৬ রান করতে হবে বাংলাদেশকে, হাতে রয়েছে ৮ উইকেট।
এর আগে পঞ্চম দিনের শুরুটা দুর্দান্ত করেন আগের দিন থেকেই বাংলাদেশি বোলারদের ভোগাতে থাকা দুই ব্যাটসম্যান পেরেরা-লাকমাল। এরই মধ্যে আশা জাগিয়েছিলেন মোস্তাফিজ। কাটারে পুরোপুরি বিভ্রান্ত করলেন লাকমলকে। ব্যাটে লেগে বল উঠলেও আশেপাশে কোন ফিল্ডার না থাকায় বেঁচে যান এই ব্যাটসম্যান।
এরপর আবার বোলারদের উপর চড়াও হয়ে নবম উইকেট ৮০ রানের জুটি গড়েন পেরেরা ও লাকমল। পেরেরা তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম অর্ধশত। তবে এরপরই ঘটে ছন্দপতন। মিরাজের বলে শুভাশিসের মিস ফিল্ডিংয়ে দ্রুত রান নিয়ে গিয়ে আউট হয়ে সাজঘরে ফিরে যান পেরেরা (৫০)। আর পরের ওভারে সাকিবের বলে ছয় মারতে গিয়ে মোসাদ্দেকের হাতে ধরা পড়ে শেষ লাকমলের (৪২) লড়াকু ইনিংস।
এর আগে করুনারত্নে আর কুশল মেন্ডিস মিলে ৮৬ রানের জুটি গড়ার সময় মনে হচ্ছিল দ্বিতীয় ইনিংসে বুঝি বড় কোনো স্কোর গড়ে ফেলবে শ্রীলঙ্কা। তাহলে বাংলাদেশের সামনে জয়ের জন্য হয়তো বড় লক্ষ্য স্থির হবে কিংবা ম্যাচ চলে যাবে নিষ্প্রাণ ড্রয়ের দিকে। কিন্তু ভাগ্য অতি ভালো লঙ্কানদের। বার বার রিভিউতেও বেঁচে যাওয়ার ফলে অলআউট হলো না স্বাগতিকরা। কিংবা রিভিউ বাকি না থাকায় নিশ্চিত আউট হওয়ার বলেও বেঁচে গেছে লঙ্কান ব্যাটসম্যানরা।
কুশল মেন্ডিসকে মুশফিকের হাতে ক্যাচ বানিয়ে মোস্তাফিজ যে আঘাত হেনেছিলেন, সেটা অব্যাহত রেখেছিলেন তিনি নিজে এবং সাকিব আল হাসান। ফলে, নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারাতে থাকে স্বাগতিকরা।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
মিসরের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী 