News Bangla 24 BD | রোহিঙ্গা ইস্যু : মিয়ানমারের প্রতিনিধিদল কক্সবাজারে - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

রোহিঙ্গা ইস্যু : মিয়ানমারের প্রতিনিধিদল কক্সবাজারে


মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের খোঁজখবর নিতে কক্সবাজারে এসেছে মিয়ানমারের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল।

প্রতিনিধিদলটি রোববার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার পৌঁছে। পরে তারা কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনের সঙ্গে বৈঠক করেন।

সূত্র জানিয়েছে, নভেম্বরে মিয়ানমারের সংঘাতের পর ওখানে রোহিঙ্গা নির্যাতনের অভিযোগ ওঠে। এ সময় ৭০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এদের সম্পর্কে তদন্ত করতে মিয়ানমার সরকার একটি তদন্ত দল গঠন করে। এ দলের প্রধান হলেন জ্যং মিন্ট পে। তার নেতৃত্বেই ১০ সদস্য কক্সবাজার এসেছেন।

প্রতিনিধিদলে অন্যদের মধ্যে রয়েছেন ত্যং তুই থেট, তুন মায়ার্ট, নিয়াট সোয়ে, থেট থেট ঝিন ও নিয়ান নাই ম্যান।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, প্রতিনিধিদলটি কীভাবে উভয় দেশের সম্পর্কের উন্নয়ন করা যায় সে বিষয়ে আলাপ করেছে। এ ছাড়া তারা রোহিঙ্গাদের সম্পর্কে খোঁজখবর নিয়েছে। মিয়ানমার থেকে রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসার কথাও তারা স্বীকার করেছে। বিকেলে তারা উখিয়ার কুতুপালং, সোমবার সকালে বালুখালী ও লেদা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ