সিলেটে বুধবার থেকে বিডিজবস চাকরী মেলা
বাংলাদেশের চাকরীর ওয়েবসাইট বিডিজবস ডটকম ( www. bdjobs.com ) এর উদ্যোগে সিলেটে ২ দিন ব্যাপি চাকরী মেলা বুধবার শুরু হচ্ছে।
এদিন সাড়ে ১১টার দিকে নগরীর মাছিমপুরস্থ আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে মেলার উদ্বোধন করবেন সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার।
সোমবার নগরীর একটি অভিজাত হোটেলে এ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
বিডিজবস গত প্রায় ১২ বছর থেকে দেশের বিভিন্ন প্রতিষ্টানে চাকরীর মেলা আয়োজন করে আসছে। এবার সিলেটে আয়োজিত মেলায় দেশি-বিদেশী প্রায় ৪০টি প্রতিষ্টান অংশগ্রহন করছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এসব প্রতিষ্টান প্রায় ২ শতাধিক লোক নিয়োগ করবে বলেও জানানো হয়েছে। অধিকাংশ লোক নিয়োগ হবে তাৎক্ষনিক সাক্ষাতকারের ভিত্তিতে।
প্রথম দিন কেবল প্রার্থীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করা হবে এবং শেষদিন নেয়া হবে সাক্ষাৎকার।
মেলার আয়োজক প্রতিষ্টান বিডিজবস ডটকম’র প্রধান বানিজ্যিক কর্মকর্তা প্রকাশ রায় চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, এটা কোন সাধারণ চাকরীর মেলা নয়। এখানে প্রত্যেকটি প্রতিষ্ঠান কোন পদে লোক নিয়োগ করবে তা আগে থেকেই প্রকাশ করে এসেছে। চাকরী প্রার্থীরা এখানে প্রকাশিত পদেও বিপরীতেই আবেদন করবে।
তিনি এ মেলার মাধ্যমে প্রায় ২শ’র বেশি লোক চাকরী পাবেন বলে আশাপ্রকাশ করেন।
মেলায় সার্বিক সহযোগিতা করছে শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিডিজবস ডটকম’র জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোহাম্মদ আলী ফিরোজ, বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট শাখার সাবেক সম্পাদক জয়নুল আখতার চৌধুরী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মিল্টন।

গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার
শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র্যাবের অভিযান, আটক-১৩
ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান 