News Bangla 24 BD | চট্টগ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে দুইটি বাড়িতে পুলিশের অভিযান - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

চট্টগ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে দুইটি বাড়িতে পুলিশের অভিযান


চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার কর্নেল হাট সিডিএল আবাসিক এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। তবে বাড়ি দুটি থেকে কাউকে আটক কিংবা কোন কিছু উদ্ধার করতে পারেনি পুলিশ।

সোমবার বিকেল ৪টার দিকে বিপুল সংখ্যক পুলিশ সিডিএ এক নম্বর সড়কে অবস্থিত হক সাহেবের মালিকানাধীন ‘মম নিবাস’ এবং উত্তর কাট্টলী বাংলাবাজার (ইশান মহাজন সড়ক) এলাকায় শ্রী শাহ মালিকানাধীন একটি ৪তলা ভবনে জঙ্গিরা অবস্থান করছে এ তথ্যের ভিক্তিতে পুলিশ ঘেরাও করে একযোগে তল্লাশি চালায় বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর।

পুলিশ জানায়, সীতাকুণ্ডের জঙ্গি আস্তানায় অভিযানে গ্রেফতার হওয়া জঙ্গি দম্পতি জহিরুল এ আর্জিনার দেওয়া তথ্যের ভিক্তিতে মূলত সোমবার দুপুর থেকে বাড়ি দুটি ঘিরে রাখা হয়। পরে বিকেলের দিকে পুলিশ, সোয়াতটেরোরিজম ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌছার পর ৪টার পর থেকে তল্লাশি শুরু হয়। এতে অংশ নেয় যৌথবাহিনীরদেড়শ’ সদস্য।

ইতোমধ্যে দুটি ভবনের বেশ কয়েকটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রায় ২ ঘণ্টা তল্লাশি শেষে সন্ধ্যা ৬টার দিকে অভিযানকারী পুলিশ সদস্যরা এলাকা ছেড়ে গেছে।

সিএমপি পুলিশ কমিশনার ইকবাল বাহার সাংবাদিকদের জানান, জঙ্গিগোষ্ঠি সম্প্রতি মহানগরীর জেলা ও বিভিন্ন এলাকায় ছদ্মবেশে অবস্থান এবং আস্তানা গড়ে তুলে বড়ধরনের নাশকতার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। আমরা সব জায়গায় তাদের অস্তানা উচ্ছেদ করেছি।

এরই পরিপ্রেক্ষিতে দেশব্যাপী চলমান জঙ্গিবিরোধী অভিযানে আজ নগরী আকবরশাহ এলাকায় দুটি বাড়ি তল্লাশি করা হচ্ছে। সীতাকুণ্ডে আটক জেএমবি দম্পতির দেয়া তথ্যের সূত্র ধরেই মূলত এ অভিযান চালানো হচ্ছে।

উল্লেখ্য, কুমিল্লায় গ্রেফতার সন্দেহভাজন দুই জঙ্গির দেওয়া তথ্যে গত ৭ মার্চ মিরসরাই উপজেলায় একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে বোমা ও চাপাতি উদ্ধার করেছিল পুলিশ।

এরপর গত বুধবার সীতাকুণ্ড উপজেলায় দুটি জঙ্গি আস্তানায় পুলিশ অভিযান শুরু করে। একটি বাড়ি থেকে এক দম্পতিকে গ্রেফতার করা হয়। আরেকটি বাড়িতে পাঁচজন নিহত হন। কয়েক ডজন বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ