জাল পাসপোর্ট, ভিসাসহ তিন প্রতারক গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ি থানার সায়েদাবাদে জাল পাসপোর্ট, ভিসা ও বিমানের টিকিট তৈরির সরঞ্জামসহ তিন প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
গতকাল রোববার রাতের বিভিন্ন সময়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশের বিপুল পরিমাণ জাল পাসপোর্ট ভিসা ও বিমানের জাল টিকিট ও এসব তৈরি বিভিন্ন সরঞ্জামা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, নাসিবুর রহমান নাসির, আতিকুল ইসলাম লিমন এবং আবদুল কুদ্দুস।
আজ সোমবার দুপুরে রাজধানীর কাওরানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সমম্মেলনে এসব তথ্য জানা গেছে।
র্যাব-১০ এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতুববর জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জাল পাসপোর্ট ভিসা তৈরি করে সাধারণ মানুষদের মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পাচার করছে।
সংবাদ সম্মেলনের আরো উপস্থিত ছিলেন র্যাব-১০ এর উপ অধিনায়ক মেজর মহিউদ্দিন ও সহকারী পুলিশ সুপার সোহরাব হোসেন।

গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার
শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র্যাবের অভিযান, আটক-১৩
ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান 