News Bangla 24 BD | ভোট চুরির দায়ে খালেদা জিয়া ক্ষমতাচ্যুত হন : প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

ভোট চুরির দায়ে খালেদা জিয়া ক্ষমতাচ্যুত হন : প্রধানমন্ত্রী


মাগুরায় উপ-নির্বাচনে বিএনপি ভোট চুরি করে এবং চুরির দায়ে বিএনপি নেত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ক্ষমতাচ্যুত হন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে মাগুরায় মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা আরও বলেন, তারা ২০০১ সালে ক্ষমতায় আসে ভারতের কাছে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে। আর সারাদেশে শুরু করে অত্যাচার নির্যাতন। কিছু দিন আগেও তারা জ্বালাও-পোড়াও করেছে, পুড়িয়ে মানুষ মেরেছে। তাদের কাজই হচ্ছে শুধু নির্যাতন আর আওয়ামী লীগের লক্ষ্য মানুষের সেবা করা, দেশের মানুষের উন্নয়ন করা।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে। ‘বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে, তা আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে। ক্ষমতায় এসেই কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার।’

শেখ হাসিনা বলেন, ’৭৫-এ পরিবারের সব হারিয়েছি। তাও এতো কষ্ট মাথায় নিয়ে একটাই কারণে কাজ করে যাচ্ছি, কারণ আমার বাবা বঙ্গবন্ধু এই দেশকে উন্নত করে চেয়েছিলেন। তাই তো জনগণের জন্য কাজ করে যাচ্ছি।

এর আগে মঙ্গলবার বেলা ২টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি মাগুরা সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে অবতরণ করে। বিকেল ৩টায় জেলা স্টেডিয়ামে আয়োজিত জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ