News Bangla 24 BD | সিলেট ডিসি অফিসে সেবাপ্রাপ্তির নানা উদ্যোগ - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

সিলেট ডিসি অফিসে সেবাপ্রাপ্তির নানা উদ্যোগ


সেবাপ্রাপ্তি জনগণের দোরগোড়ায় পৌঁছাতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন
সিলেটের নব নিযুক্ত জেলা প্রশাসক মো: রাহাত আনোয়ার। এর অংশ হিসাবে অফিসের প্রবেশমুখে একটি “ফ্রন্ট ডেস্ক” খোলা হয়েছে। এ ফ্রন্ট ডেস্কে একজন নাগরিক জেলা প্রশাসনের সকল তথ্য পাবেন এবং নাগরিক সেবা সংক্রান্ত বিষয়ে অবহিত হতে পারবেন।
মঙ্গলবার সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শহিদুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা ই-সেবা কেন্দ্রের মানোন্নয়ন করা হয়েছে। সেবা প্রত্যাশীদের বসার ব্যবস্থা করাসহ সুপেয় পানি পানের ব্যবস্থা করা হয়েছে। কালেক্টরেট লাইব্রেরি সংস্কারপূর্বক পাঠকদের সুবিধার্থে লাইব্রেরিতে রিডিং টেবিলসহ চেয়ারের ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া, স্বাভাবিক কর্মকান্ডের বাইরে নতুন প্রজন্মের মাঝে মহান মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করার লক্ষ্যে ডিসি অফিসের দু’তলার করিডোরে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণসহ মুক্তিযুদ্ধের প্রবাহ সম্বলিত ফটো গ্যালারি স্থাপন করা হয়েছে। এ ফটো গ্যালারির নাম দেওয়া হয়েছে ‘হৃদয়ে ৭১’।
সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম মঙ্গলবার সংস্কারকৃত কালেক্টরেট লাইব্রেরি, ফ্রন্টডেস্ক এবং মহান স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বিজড়িত ফটো গ্যালারি ‘ হৃদয়ে ৭১’ এর উদ্বোধন করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ