News Bangla 24 BD | মুন্সিগঞ্জে পেপার মিলে অগ্নিকাণ্ড - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভাতেরচর এলাকায় অবস্থিত আকিজ গ্রুপের একটি প্রতিষ্ঠান আফিল পেপার মিলে (লি.) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকালে সাড়ে ১১ টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল মান্নান জানান, আগুন লাগার খবর পাওয়ার পর আমাদের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে। আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি। আগুন নেভানোর পর তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারব।

তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে পেপার মিলে অগ্নিকাণ্ডের সময় কাজ করা মেকানিক শফিকুল ইসলাম বলেন, ফ্যাক্টরিতে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। ওয়েল্ডিংয়ের আগুন থেকে পাশে রাখা কাগজে আগুন ধরে যায়। পেপার মিল হওয়ায় আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পরে।

এ বিভাগের অন্যান্য সংবাদ