News Bangla 24 BD | মহেশপুরে মুক্তিযোদ্ধা সুরোত আলীর নবনির্মিত বাড়ী উদ্বোধনে জেলা প্রশাসক - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহেশপুরে মুক্তিযোদ্ধা সুরোত আলীর নবনির্মিত বাড়ী উদ্বোধনে জেলা প্রশাসক


ঝিনাইদহ প্রতিনিধি :
ঘরে শুয়ে রাতের অন্ধকারে আকাশের চাঁদ দেখা সেই খুবড়ী ঘরটি সরিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমানের নিজস্ব অর্থায়নে মহেশপুর উপজেলার আলীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুরোত আলীর নব নির্মিত ভবন ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালকুদার উদ্বোধন করেন।

বৃহস্পতিবার দুপুরে নব নির্মিত ভবন উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ড. আব্দুল মালেক গাজী, সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, পৌর কমান্ডার কাজী আব্দুস সাত্তার, ইউনিয়ন কমান্ডার আব্দুর রহমান, নাসির উদ্দীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে মহেশপুর পৌর এলাকার জলিলপুর গ্রামের গরীব-অসহায় ছবিরন নেছার বাড়ীর নির্মাণ কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমানের দপ্তরে গত ১৫ ফেব্রুয়ারী জলিলপুর গ্রামের গরীব অসহায় নিঃসন্তান ছবিরন নেছা ভিক্ষার জন্য গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভিক্ষার পরিবর্তে শীত বস্ত্র উপহার দিয়ে তার নিজের একচিলতে জমির ওপর তার বসত বাড়ী নির্মানের প্রতিশ্রুতি দেন। প্রুতিশ্রুতি অনুযায়ী এখন ছবিরন নেছার বাড়ী নির্মানের কাজ চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ