News Bangla 24 BD | 'অপারেশন টোয়াইলাইট' শেষ হয়নি, উদ্ধার ৭৮ - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

‘অপারেশন টোয়াইলাইট’ শেষ হয়নি, উদ্ধার ৭৮


সিলেটের শিববাড়িতে জঙ্গি আস্তানায় অভিযান ‘অপারেশন টোয়াইলাইট’ এখনও শেষ হয়নি। অভিযানের প্রাথমিক লক্ষ্য হিসেবে জিম্মি ৭৮ জনকে উদ্ধার করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় অভিযানের নেতৃত্বে থাকা সেনাবাহিনীর এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘আতিয়া মহলে’ জঙ্গিদের ফ্ল্যাটে বেশ কয়েকজন জঙ্গি অবস্থান করছে। অভিযানের সময় তারা কমপক্ষে ১২টি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।

এর আগে সকাল পৌনে ৯টায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো বাহিনীর নেতৃত্বে ‘অপারেশন টোয়াইলাইট’ শুরু হয়। প্রবল ঝড় ও বৃষ্টির মধ্যেই এ অভিযান চলে।

অভিযান তত্ত্বাবধান করছেন সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আনোয়ারুল মোমেন।

প্যারা কমান্ডো দলের সঙ্গে অভিযানে সহযোগিতা করছে সোয়াত ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।

প্রসঙ্গত, জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে শুক্রবার ভোর ৫টা থেকে ‘আতিয়া মহল’ নামের পাঁচতলা ভবনটি ঘিরে রাখে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। বাড়িটির প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়া হয়।

আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ধারণা, ওই বাড়ির নিচতলায় অবস্থান করছেন নব্য জেএমবির শীর্ষ নেতা মুসাসহ চার জঙ্গি।

এ বিভাগের অন্যান্য সংবাদ