News Bangla 24 BD | দক্ষিণ সুরমার জঙ্গি আস্তানায় থেমে থেমে বিস্ফোরণ, গুলি - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

দক্ষিণ সুরমার জঙ্গি আস্তানায় থেমে থেমে বিস্ফোরণ, গুলি


সিলেটর দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়ায় আতিয়া মহলে জঙ্গিদের আস্তানায় সেনাবাহিনীর প্যারা-কমান্ডোদের অভিযান অব্যাহত রয়েছে।

আতিয়া মহল থেকে রবিবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যায়। তবে সাড়ে ৫টার পর থেকে অনেকটা নিস্তব্ধ ছিল এই পাঁচ তলা ভবনটি।

এই নিস্তব্ধতা ভাঙ্গে সকাল ৯টা ৫৭ মিনিটে। হঠাৎ বিকট শব্দে ঘটে বিস্ফোরণ। কেঁপে উঠে শিববাড়ি এলাকা। আবারও আতংক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এরপর ভবনের ভেতরে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে।এর রেশ কাটতে না কাটতেই ১০টা ৭ মিনিটে প্রচণ্ড শব্দে ফের বিস্ফোরণ ঘটে।

এরপর আরও কিছু সময় ধরে চলে গোলাগুলি। তবে আতিয়া মহলের ভেতরে কারা বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি।

গতকাল শনিবার সেনাবাহিনীর পক্ষ থেকে প্রেসব্রিফিং করা হয়। প্রেসব্রিফিং এ সেনা সদরদফতরের ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান জানিয়েছিলেন, জঙ্গিরা পাঁচ তলা ভবনটির নিচ থেকে উপর তলা পর্যন্ত উঠানামা করছে। তারা সেখানে অত্যন্ত সুসংগঠিত ও শক্তিশালী অবস্থায় আছে এবং ভবনটির বিভিন্ন স্থানে বিস্ফোরক লাগিয়ে রেখেছে। জঙ্গিদের ধরতে তাদের অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানিয়েছিলেন।

শনিবার সকাল ৮টা থেকে সেনা কমান্ডোদের যে অভিযান শুরু হয়েছিল তা এখনো অব্যাহত আছে বলে জানা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ