News Bangla 24 BD | ‘অপারেশন টোয়াইলাইটে’ সফলতা - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

‘অপারেশন টোয়াইলাইটে’ সফলতা দেখিয়েছে সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা। কমান্ডোদের টানা তিন দিনের অভিযানে নিহত হয়েছে চার জঙ্গি। তন্মধ্যে তিন জন পুরুষ এবং একজন মহিলা। দুই জঙ্গির লাশ আতিয়া মহল থেকে বের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দুজনের লাশ সুইসাইডাল ভেস্ট পড়া অবস্থায় আতিয়া মহলের ভেতরেই রয়েছে। আতিয়া মহলে সেনাবাহিনীর অভিযানের বিষয়ে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন সেনা সদর দপ্তরের সামরিক গোয়েন্দা পরিদফতরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান।

ফখরুল আহসান বলেন, ‘যে চার জঙ্গি ছিল, তাদের খুঁজে বের করে নিষ্ক্রিয় করা তথা হত্যা করা সেনাবাহিনীর বড় সফলতা।’

তিন দিন ধরে ১৭ পদাতিক ডিভিশনের নেতৃত্বে কমান্ডোরা এ অভিযান করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে তারা সফল অভিযান করেছে। জঙ্গিরা খুবই প্রশিক্ষিত ছিল। তাই এ অভিযানে সফল হয়ে আমরা গর্বিত।’

অভিযান অব্যাহত আছে জানিয়ে তিনি বলেন, ‘কিছু সময় লাগতে পারে। ঊর্ধ্বতনদের নির্দেশে সবকিছু চলবে। অভিযান শেষে ক্রাইম সিন হিসেবে আতিয়া মহল পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ