সুনামগঞ্জে ভারতীয় মদসহ শ্বশুর বাড়িতে জামাই গ্রেফতার
সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে শ্বশুরবাড়ি থেকে ভারতীয় মদসহ মেয়ের জামাই গ্রেফতার। সুনামগঞ্জ র্যাব ক্যাম্প সুত্রে জানাযায়, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের যুগিরগাঁও গ্রামের মাদক ব্যবসায়ী আঙ্গুর মিয়া (২৪) তার শ্বশুরবাড়ির বসতঘর থেকে ২৮৬ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার করেছে র্যাব ৯। আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যোগিরগাঁও গ্রামে আঙ্গুর মিয়ার শ্বশুরের বসত ঘর থেকে মদসহ তাকে গ্রেফতার করা হয়। সে দোয়ারাবাজার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামের মোঃ কামাল উদ্দিনের ছেলে। জব্দকৃত মদের বাজার মুল্য ৮৭ হাজার টাকা। র্যাব ৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক মোঃ হায়াতুন-নবী জানান, গ্রেফতারকৃত আঙ্গুর মিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে শ্বশুরবাড়িতে মদ মজুদ রেখে মাদক ব্যবসা করে। এব্যাপারে দোয়ারাবাজার থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 