আতিয়া মহলে ৫ম দিনেও অভিযান চলছে : ২ লাশের ডিএনএ সংগ্রহ
সিলেটের দক্ষিন সুরমার শিববাড়ির আতিয়া মহলে টানা পঞ্চম দিনের মতো মঙ্গলবারও অভিযান অব্যাহত রেখেছেন সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরা। তবে সকাল ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন গোলাগুলির শব্দ শুনা যায়নি। ‘আতিয়া মহল’ থেকে উদ্ধার হওয়া দুটি লাশের ডিএনএ’র নমুনা সংগ্রহ করা হয়েছে।
ঐ এলাকায় এখনও ১৪৪ ধারা জারি রয়েছে। বন্ধ রয়েছে যানচলাচল ও দোকানপাট। এলাকায় সবার প্রবেশ নিষিদ্ধ থাকায় অভিযান সম্পর্কে খুব বেশি তথ্য জানা যাচ্ছে না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে বাড়ির ভেতরে থাকা বিস্ফোরক উদ্ধারের কাজ চলছে।
সোমবার রাতে সংবাদ সম্মেলন করে সেনাবাহিনী জানায়, তাদের অভিযানে এক নারীসহ চার জঙ্গি নিহত হয়েছে। জঙ্গি আস্তানায় আর কোনও জীবিত জঙ্গি নেই। মঙ্গলবার সকালে শিববাড়ি এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে আলাপকরে জানা গেছে সোমবার দিবাগত রাত বা মঙ্গলবার সকালে আর কোন গুলি বা বিস্ফোণের শব্দ শোনা যায়নি।
সিলেটের জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ থেকে উদ্ধার হওয়া দুটি লাশের ডিএনএ’র নমুনা সংগ্রহ করা হয়েছে।
মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজে তাদের ময়নাতদন্ত হবে বলেও জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা।
তিনি জানান, লাশ দু’টির মধ্যে একটি বহুল আলোচিত নারী জঙ্গি মর্জিনার এবং অপরটি তার স্বামী পরিচয় দানকারী জঙ্গি কাউসারের হতে পারে।
তবে এ ব্যাপারে নিশ্চিত হতে দুটি লাশের ডিএনএর নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মাধ্যমে নিশ্চিত হবে নিহত দুই জঙ্গির পরিচয়।
পাশাপাশি মোগলাবাজার থানা পুলিশ তাদের সুরতহাল রিপোর্টও তৈরি করেছে।

গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার
শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র্যাবের অভিযান, আটক-১৩
ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান 