News Bangla 24 BD | শিববাড়িতে নিহত জঙ্গিদের ময়নাতদন্ত শুরু - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শিববাড়িতে নিহত জঙ্গিদের ময়নাতদন্ত শুরু


সিলেটের শিববাড়ি জঙ্গি আস্তানা আতিয়া মহলে নিহত চার জঙ্গির মধ্যে দু’জনের ময়না তদন্ত শুরু হয়েছে।

ডা. শামসুল আলমের নেতৃত্বে চার সদস্যের চিকিৎসক দল ময়না তদন্ত পরিচালনা করছেন।

এর আগে, দুপুর পৌনে একটায় লাশগুলো কড়া নিরাপত্তায় মর্গে নিয়ে যায় পুলিশ।

পুলিশ জানায়, লাশগুলো ময়না তদন্ত শেষে এই হাসপাতালের হিমাগারে রাখা হবে। পরিচয় নিশ্চিত হলে সেগুলো হস্তান্তর করা হবে।

গতকাল সন্ধ্যায় জঙ্গি আস্তানা থেকে লাশগুলো ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এনে হিমাগারে রাখা হয়।

পুলিশ জানায়, অভিযানে নিহত অপর দুই জঙ্গির লাশ মর্গে আনার প্রস্তুতি চলছে। ডিএনএ টেষ্টের জন্য নমূনাও সংগ্রহ করে রাখা হবে।

উল্লেখ্য, সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় অবস্থিত আতিয়া মহল বৃহস্পতিবার গভীর রাত থেকে ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শুক্রবার ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট সিলেটে গিয়ে পুলিশের সঙ্গে ঘটনাস্থল ঘেরাও করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ