আতিয়া মহলের ভেতরে পঞ্চম দিনেও পরপর ৪টি বিস্ফোরণ
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় আতিয়া মহলে মঙ্গলবার (২৮ মার্চ) পঞ্চম দিনের মতো সেনাবাহিনীর প্যারা কমান্ডো দলের অভিযান চলছে। ভবন থেকে বেলা একটার দিকে চারটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এর আগে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানিয়েছেন, সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল আতিয়া মহলের ভেতরে ঢুকেছে। সেখানে তাঁরা বিস্ফোরক দ্রব্য নিস্ক্রিয় করার কাজ করছেন।
ধারণা করা হচ্ছে, সেখানে থাকা বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করতে গিয়ে ওই ৪টি বিস্ফোরণ ঘটে।
মঙ্গলবার সকাল থেকে সেনাকমান্ডোরা ভবনটিতে তল্লাশী চালানোর পাশাপাশি বিস্ফোরক নিষ্ক্রিয়করণের কাজ করছেন।
উল্লেখ্য, ‘আতিয়া মহলে’র জঙ্গিরা যে ভবনে আস্তানা গেড়েছিল, সেই ভবনটির দেয়াল এবং অন্যান্য স্থানে প্রচুর বিস্ফোরক জড়িয়ে রেখেছিল বলে এর আগে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল।
সোমবার রাত এবং মঙ্গলবার দুপুর ১টার আগে আর কোন গুলাগুলি বা বিস্ফোরণের শব্দ শোনা যায়নি বলে জানিয়েছেন শিববাড়ি এলাকার বাসিন্দারা।

গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার
শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র্যাবের অভিযান, আটক-১৩
ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান 