News Bangla 24 BD | গাজীপুর জেলা আনসার ও ভিডিপি’র বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

গাজীপুর জেলা আনসার ও ভিডিপি’র বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত


মুহাম্মদ আতিকুর রহমান, গাজীপুর:
গাজীপুর জেলা আনসার ও ভিডিপি’র বার্ষিক সমাবেশ শহরের রথখোলাস্থ বঙ্গতাজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

২৮ মার্চ মঙ্গলবার সকালে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।

ব্যাটালিয়ন আনসার মোঃ রেজাউল করিমের উপস্থাপনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও ভিডিপি’র উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) এ কে এম মিজানুর রহমান (পিএএমএস), আনসার ও ভিডিপি’র ঢাকা রেঞ্জের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আছলাম সিকদার, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ-এর অসুস্থ্যতাজনিত অনুপস্থিতিতে তার পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ।

স্বাগত বক্তব্য রাখেন আনসার ও ভিডিপি’র গাজীপুর জেলা কমান্ড্যান্ট ডঃ মোঃ সাইফুর রহমান (পিএএমএস)।

সমাবেশে ভিডিপি সদস্যদের কার্যক্রমের উপর সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন ভাওয়ালগড় ইউনিয়ন দলনেত্রী মোসাঃ মুসলিমা আক্তার, মির্জাপুর ইউনিয়ন দলনেতা মোঃ কামাল হোসেন। উপজেলা কোম্পানী সদস্যদের কার্যক্রমের উপর সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন কালীগঞ্জ উপজেলা কোম্পানী কমান্ড্যান্ট মোঃ মজিবুর রহমান।

ভাল কাজের জন্য পুরস্কার হিসেবে ২৬জন আনসার ও ভিডিপি সদস্যকে বাইসাইকেল, সেলাই মেশিন ও ছাতা দেয়া হয়। সমাবেশে তিন শাতাধিক আনসার ও ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ